সৃষ্টি
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
বিচার চাইবো কার কাছে?
যে দেশে দুই টাকার ছিঁচকে চোর গণ পিটুনিতে মরে!
সে দেশে ধর্ষকেরা কিভাবে ঘুড়ে বেড়ায়?
জলিম না হয় জামিন দেয়!
বিবেক তখন কোথায় থাকে?
সমাজ তখন কোথায় ঘুমায়?
ঐ তো সেদিন রাস্তার কুকুকে মিলন করতে দেখে,ইট মারলেন!
মানুষের বেলায় কোথায় থাকেন?
কুকুরের বিচার করে যে মানুষ,
কুকুর হইলো কেন সেই মানুষ?
বিচার চাইবো?
সম্মানে লাগে,
বিচার চেও না, বিচার করো।
সমাজটাকে মুক্ত করো।
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
নাগরিক যখন জাতাঁকলে
সব কিছু নিজের মত মনে করি।
আমার বাড়ি গায়ে হলুদ, গান বাজনা করবো,সাউন্ড বক্স বাজাবো।আমি আনন্দে আছি মানে সবাই আনন্দে আছে,না থাকলে থাকতে হবে।দেখাতে হবে আমরা কিভাবে আনন্দ করি, সাবাই না শুনতে চাইলেও শুনাতে হবে।কারো মৃত্যুর শোক,রোগের কাতরতা, দেখার আমার সময় কোথায়?
আমার এলাকার মাহফিল, মাইক লাগিয়ে এলাকা তামাতামা করে ফেলতে হবে,ওয়াজকে আওয়াজে রুপান্তরিত করতে হবে।আমি ওয়াজ শুনি লোকে কেন শুনবে না জোর কেরে শুনাবো।আয়োজন চলবে রাত তিনটা পর্যন্ত। কে আমায় ঠেকায়? এলাকায় যানজট, শিশুদের নির্গুম কান্না,মজলিসের বাহিরে বিরাট শব্দ দূষণ দেখার সময় নাই।
শুক্রবার, ৩০ মে, ২০২৫
জুলাই
জুলাই আন্দোলন ও দুটি কথা।
৫ আগস্টের পরে, বিজয় মিছিল করে অথবা আওয়ামী ক্লাব ভাংচুর করে,লুটপাট নৈরাজ্য করে জুলাই -যোদ্ধার ভাব নিচ্ছে, এরা কেউ জুলাই যোদ্ধা নয়।সুবিধাবাদী।
যারা জুলাই মাসে যেকোন ভাবে আন্দোলন সংগ্রামে ছিলো।তারা মূলত জুলাই-যোদ্ধা। যারা সমর্থন দিয়েছেন সেই সময়, তারাও বিপ্লবী-সাথী।
আর যারা ১৫ বছর ফ্যাসিজমের বিরুদ্ধে লড়েছে তাদের লড়াই-ই জুলাই লড়াইয়ের সাথে মিশেছে। অনুপ্রেরণা পেয়েছে।তারা এক ও অভিন্ন।
জুলাইকে ধারণ করবো তাদেরকে বিভিন্ন সুবিধা দিবো।কিন্তু সুবিধা যেন মুক্তিযোদ্ধা কোটার মত বৈষম্যপূণ না হয়ে যায়।
ইনকিলাব জিন্দাবাদ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)


