শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নাগরিক যখন জাতাঁকলে

সব কিছু নিজের মত মনে করি। আমার বাড়ি গায়ে হলুদ, গান বাজনা করবো,সাউন্ড বক্স বাজাবো।আমি আনন্দে আছি মানে সবাই  আনন্দে আছে,না থাকলে থাকতে হবে।দেখাতে হবে আমরা কিভাবে আনন্দ করি, সাবাই না শুনতে চাইলেও শুনাতে হবে।কারো মৃত্যুর শোক,রোগের কাতরতা, দেখার আমার সময় কোথায়?
আমার এলাকার মাহফিল, মাইক লাগিয়ে এলাকা তামাতামা করে ফেলতে হবে,ওয়াজকে আওয়াজে রুপান্তরিত করতে হবে।আমি ওয়াজ শুনি লোকে কেন শুনবে না জোর কেরে শুনাবো।আয়োজন চলবে রাত তিনটা পর্যন্ত। কে আমায় ঠেকায়? এলাকায় যানজট, শিশুদের নির্গুম কান্না,মজলিসের বাহিরে বিরাট শব্দ দূষণ দেখার সময় নাই।

কোন মন্তব্য নেই: